২০০০ কোটি টাকা ঋণ ও ব্যবস্থাপনা হয়নি, ঢাকায় বাস চলাচলে নৈরাজ্য রয়েই গেল
মাত্র দুই হাজার কোটি টাকা ঋণ ও ব্যবস্থাপনা—এ দুটি হলেই ঢাকার বাসিন্দারা বাসে আরামদায়কভাবে যাতায়াত করতে পারতেন। ঢাকার যানজটও কমত। কিন্তু আওয়ামী লীগ সরকারের সড়কমন্ত্রী ওবায়দুল কাদের এবং সে সময়ের ঢাকার দুই মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম তা পারেননি। ফলে ঢাকায় বাস চলাচলের নামে চলেছে আসলে নৈরাজ্য।
আওয়ামী লীগের নজর ছিল মূলত বড় প্রকল্পে। প্রায় পৌনে তিন লাখ কোটি টাকার বড় বড় প্রকল্পের উদ্যোগ নেওয়া হয়েছে ঢাকার যোগাযোগ খাতে। বড় অঙ্কের কয়েকটি প্রকল্প বাস্তবায়িত হয়েছে। কয়েকটি বাস্তবায়নাধীন। কিন্তু শৃঙ্খলা ফেরানোর বেলায় ওবায়দুল কাদের ছিলেন হাত গুটিয়ে।
তৎকালীন মেয়ররা বৈঠকের পর বৈঠক করেছেন। কিছু উদ্যোগ নিয়েছেন। কাজের কাজ হয়নি। বিস্তারিত
