চট্টগ্রামে আইনজীবী হত্যায় সেই চন্দন ও রিপনের রিমান্ড
চন্দন দাস, রিপন দাস|ফাইল ছবি
চট্টগ্রামে সাইফুল ইসলাম নামের এক আইনজীবীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলার গ্রেপ্তার দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করতে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাঁরা হলেন চন্দন দাস ও রিপন দাস। আজ শুক্রবার বেলা তিনটার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করেন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান আজ প্রথম আলোকে বলেন, কোতোয়ালি থানা-পুলিশ দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করতে ১০ দিন করে রিমান্ডের আবেদন করে। শুনানি শেষে আদালত আসামি চন্দন দাসের ৭ দিন এবং রিপন দাসের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে
https://www.profitablecpmrate.com/q95usw8v?key=f0f96413019db2719fde97594d37f8f4
Tags:
bangladesh

