বাংলাদেশের প্রতি আক্রমণাত্মক আচরণের শাস্তি পেলেন ওয়েস্ট ইন্ডিজের দুই খেলোয়াড়
কিংস্টন টেস্টে বাংলাদেশের কাছে হেরেছে ওয়েস্ট ইন্ডিজআইসিসি
কিংস্টন টেস্টে বাংলাদেশের কাছে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। সেই হারের পর আইসিসির শাস্তি পেলেন দলটির দুই ক্রিকেটের জেইডেন সিলস ও কেভিন সিনক্লেয়ার। কিংস্টন টেস্টে দুজনের আচরণই আক্রমণাত্মক ছিল। বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে প্রথম ওভারে মাহমুদুল হাসানকে আউট করে সফরকারীদের ড্রেসিংরুমের দিকে তাঁকিয়ে অনাকাঙ্ক্ষিত ও অতি আক্রমণাত্মক অঙগভঙ্গী করেন ক্যারিবিয়ান পেসার সিলস।


