শীতে বেড়েছে ঝুরি পিঠার চাহিদা, ব্যস্ত সময় কাটছে হাট পাঁচিল গ্রামের বাসিন্দাদের

বিস্তারিত:- https://www.profitablecpmrate.com/q95usw8v?key=f0f96413019db2719fde97594d37f8f4






 শীতে বেড়েছে ঝুরি পিঠার চাহিদা, ব্যস্ত সময় কাটছে হাট পাঁচিল গ্রামের বাসিন্দাদের

রোদে শুকানোর পর ঝুরি পিঠা গরম বালিতে ভেজে নিচ্ছেন এক নারী। সম্প্রতি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাট পাঁচিল | গ্রামেছবি: প্রথম আলো

যমুনা নদীর ভাঙনকবলিত গ্রামটির নাম হাট পাঁচিল। গ্রামটিতে ঢোকার মুখে রাস্তার দুই পাশের ফাঁকা জায়গায় বেশ কয়েকজন নারী-পুরুষ কিছু একটা রোদে শুকাতে দিচ্ছিলেন। কাছে যেতেই দেখা গেল, সেগুলো চালের গুঁড়া দিয়ে তৈরি ঝুরি পিঠা। পরে এগুলো রোদে শুকিয়ে মাটির পাত্রে বালু দিয়ে ভেজে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী ইউনিয়নের ছোট্ট এই গ্রামে প্রায় বছরজুড়েই এমন দৃশ্য চোখে পড়ে।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামটির তৈরি ঝুরির চাহিদা দিন দিন বাড়ছে। বর্তমানে তিন শতাধিক পরিবারের অন্তত এক হাজার নারী-পুরুষ ঝুরি পিঠা তৈরির সঙ্গে যুক্ত আছেন। স্থানীয় চাহিদা মিটিয়ে সেখানকার ঝুরি পিঠা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। বছরের অধিকাংশ সময় এই ঝুরি তৈরি হলেও শীতকালে বিভিন্ন ওয়াজ মাহফিল ও মেলার বাজারে এর চাহিদা বেশি থাকে। এ কারণে শীতকালকে পিঠাটি তৈরির প্রধান মৌসুম হিসেবে ধরা হয়। আরো পড়ুন

 বিস্তারিত:-https://www.profitablecpmrate.com/q95usw8v?key=f0f96413019db2719fde97594d37f8f4


Post a Comment

Previous Post Next Post