সিরিজসেরা তাসকিন বললেন, ‘আরও আসবে’
কিংস্টনে উইকেট নিয়ে তাসকিনের উদ্যাপনক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ মিডিয়ahttps://www.profitablecpmrate.com/s8xjgkqq?key=9cdebf62387b403e68b77abfa8809a39বাংলাদেশের কিংস্টন জয়ে তাসকিন আহমেদের ভূমিকা কী? স্কোরকার্ড বলছে, ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে নিয়েছেন ১ উইকেট। দ্বিতীয় ইনিংসে ২ উইকেট। পরিস্থিতি বিচারে পরের ইনিংসে তাঁর ২টি উইকেট বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু যদি প্রশ্ন করা হয়, ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজ ১-১ ব্যবধানে ড্র করায় এই পেসারের কী অবদান? তখন তাঁর যৌথভাবে সিরিজসেরা হওয়ার মাহাত্ম্যটা পরিষ্কার ফুটে ওঠে।https://www.profitablecpmrate.com/fha4gnu8?key=34419f96c63e2a9dd55404a2a87a903c
গত আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তান সফরে দুই টেস্টই জয়ের পর বাজে সময় কেটেছে বাংলাদেশ দলের। ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা ৪ টেস্টে হেরেছে বাজেভাবে। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে এই সিরিজ ড্র করাকে বেশ বড় অর্জন হিসেবেই দেখছেন তাসকিন, ‘আমরা একটু কঠিন সময় পার করছিলাম। পাকিস্তানের সঙ্গে সিরিজ জয়ের পর কয়েকটি সিরিজ হারাতে আমরা মানসিকভাবে একটু পিছিয়ে ছিলাম। আলহামদুলিল্লাহ, আমরা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছি। দুটো ম্যাচেই আমার সেরাটা দিয়ে চেষ্টা করেছি।’https://www.profitablecpmrate.com/c6908tkusb?key=38ed07514b7ef436018cd0aa9ab6eb18
তাসকিন চেষ্টা করার কথাটা বলার পর সিরিজসেরার ট্রফিটা উঁচিয়ে ধরে বললেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহতালা আমাকে এই পুরস্কারটি দিয়েছেন সিরিজসেরার। ইনশআল্লাহ, আরও অনেক (পুরস্কার) আসবে। আমি আমার শোল্ডার নিয়ে (কাঁধের চোট কাটিয়ে) টেস্ট ক্রিকেটে আসার জন্য অনেক চেষ্টা করছিলাম। আল্লাহর রহমতে আগের চেয়ে ভালো আছি। আশা করছি, আল্লাহ চাইলে এমন অনেক বড় অর্জন হবে সামনে।https://www.profitablecpmrate.com/zrcdbpy6kq?key=e101410a03e72b52bd473717a67abd64


